হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহপরীরদ্বীপের আবদুল্লাহ চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায়
মাছভর্তি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো.আবদুল্লাহ (৩৩) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: ছৈয়দের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে মাছ ভর্তি একটি পিকআপ ট্রাক টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিমধ্যে চকরিয়ায় উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি আরও বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শাহপরীরদ্বীপের আবদুল্লাহ চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহপরীরদ্বীপের আবদুল্লাহ চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাছভর্তি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো.আবদুল্লাহ (৩৩) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.আবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: ছৈয়দের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে মাছ ভর্তি একটি পিকআপ ট্রাক টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিমধ্যে চকরিয়ায় উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×