কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে।
তবে পুলিশ বলছে, পরিচয় শনাক্ত ও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। শনিবার দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে ছিল। দুর্গন্ধ পেয়ে কয়েকজন স্থানীয় সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানাকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তাঁর ধারণা, এটি কোনো রোহিঙ্গা ব্যক্তির মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল আমিন বলেন, দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
সেখানে পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান। তাঁরও ধারণা, এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, সম্প্রতি মি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন