হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থীদের তোপের মুখে হল প্রভোস্টের পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মুরশেদা বেগম। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে প্রভোস্ট উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবদি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।’

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

এর আগে শনিবার রাত ১১টায় গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগ এনে ২২ দফা দাবিতে প্রভোস্ট মুরশেদা বেগমের কক্ষে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। তারা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ বোনকে হল সুপার নিয়োগ দেওয়ার অভিযোগ আনে।

শিক্ষার্থীরা জানায়, হল প্রভোস্টের স্বামী সোহেল পারভেজ বিপ্লব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য এবং বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হল প্রভোস্ট থাকাকালীন তিনি নিজ ছোটবোন রোমানা ইসলামকে হল সুপার হিসেবে নিয়োগ দেন। এখানে স্বজন-প্রীতি ও নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। তারা একই সঙ্গে হল সুপার রোমানা ইসলামের তদন্ত সাপেক্ষে পদত্যাগ দাবি করেন।

এ ছাড়া হল সংস্কারের জন্য প্রাপ্ত বাজেট ১ কোটি ৮ লাখ টাকা কোন খাতে কত খরচ হয়েছে তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের দাবি জানায় তারা৷ শিক্ষার্থীদের ২২ দফা দাবিতে হলের সুবিধা সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থীদের তোপের মুখে হল প্রভোস্টের পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থীদের তোপের মুখে হল প্রভোস্টের পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মুরশেদা বেগম। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।অব্যাহতির আবেদনে প্রভোস্ট উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবদি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।’এর আগে শনিবার রাত ১১টায় গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগ এনে ২২ দফা দাবিতে প্রভোস্ট মুরশেদা বেগমের কক্ষে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। তারা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ বোনকে হল সুপার নিয়োগ দেওয়ার অভিযোগ আনে।শিক্ষার্থীরা জানায়, হল প্রভোস্টের স্বামী সোহেল পারভেজ বিপ্লব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য এবং বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হল প্রভোস্ট থাকাকালীন তিনি নিজ ছোটবোন রোমানা ইসলামকে হল সুপার হিসেবে নিয়োগ দেন। এখানে স্বজন-প্রীতি ও নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। তারা একই সঙ্গে হল সুপার রোমানা ইসলামের তদন্ত সাপেক্ষে পদত্যাগ দাবি করেন।এ ছাড়া হল সংস্কারের জন্য প্রাপ্ত বাজেট ১ কোটি ৮ লাখ টাকা কোন খাতে কত খরচ হয়েছে তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের দাবি জানায় তারা৷ শিক্ষার্থীদের ২২ দফা দাবিতে হলের সুবিধা সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×