হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিশু অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার বছরের শিশু রায়হান উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে এক নারীসহ তিন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

মামলার আসামিরা হলেন- টেকনাফের মোছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি-ব্লকের মো. আমিনের ছেলে সাদেক হোসাইন ও মেয়ে রোকসানা এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে আমির ফয়সাল।

উদ্ধারকৃত শিশু রায়হান উখিয়ার ক্যাম্প-১৬ এর এ/১ ব্লকের আবু জাফর ও রেহেনা বেগমের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত ৩০ আগস্ট বেলা ১১টার দিকে অপহরণ চক্রের মূলহোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ঐ শিশুকে অপহরণ করেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনিয়ে তার বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ শিশুর মা রেহেনা বেগম। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মোছনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে অপহরণ চক্রের সদস্য রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। একইসঙ্গে রোকসানাসহ আরো একজনকে আটক করা হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে রোববার রাতেই মামলা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শিশু অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিশু অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার বছরের শিশু রায়হান উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে এক নারীসহ তিন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। মামলার আসামিরা হলেন- টেকনাফের মোছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি-ব্লকের মো. আমিনের ছেলে সাদেক হোসাইন ও মেয়ে রোকসানা এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে আমির ফয়সাল। উদ্ধারকৃত শিশু রায়হান উখিয়ার ক্যাম্প-১৬ এর এ/১ ব্লকের আবু জাফর ও রেহেনা বেগমের ছেলে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত ৩০ আগস্ট বেলা ১১টার দিকে অপহরণ চক্রের মূলহোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ঐ শিশুকে অপহরণ করেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনিয়ে তার বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ শিশুর মা রেহেনা বেগম। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মোছনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে অপহরণ চক্রের সদস্য রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। একইসঙ্গে রোকসানাসহ আরো একজনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে রোববার রাতেই মামলা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×