হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শুরু ‌হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – আজ সোমবার বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

যদিও এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শুরু ‌হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শুরু ‌হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – আজ সোমবার বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।যদিও এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×