হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি নৌযানের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)।

সম্প্রতি সংস্থাটির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪টি নৌযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে ‘এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত’ এর স্থলে ‘এসটি ইলিশা’, ‘এসটি শহীদ শেখ ফজলুল হক মনি’ এর স্থলে ‘এসটি শৈবাল’, ‘এসটি শহীদ শেখ কামাল’ এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং ‘এসটি শহীদ সুকান্ত বাবু’ এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।

একইসঙ্গে এ বিষয়ে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকলে আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এই চারটি নৌযানের নামও বদলে ফেলা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি নৌযানের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)।সম্প্রতি সংস্থাটির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪টি নৌযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে ‘এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত’ এর স্থলে ‘এসটি ইলিশা’, ‘এসটি শহীদ শেখ ফজলুল হক মনি’ এর স্থলে ‘এসটি শৈবাল’, ‘এসটি শহীদ শেখ কামাল’ এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং ‘এসটি শহীদ সুকান্ত বাবু’ এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।একইসঙ্গে এ বিষয়ে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকলে আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এই চারটি নৌযানের নামও বদলে ফেলা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×