হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত পাঁচজন উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন


ঢাকা, ০৯ অক্টোবর – সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।

ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশেদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত পাঁচজন উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত পাঁচজন উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ অক্টোবর – সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন।রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশেদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×