হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ ও বাড়িঘর ভাঙচুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ন


শৈলকুপা, ১৭ ফেব্রুয়ারি – ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বসতবাড়ি।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখড়া গ্রামের বাবুল মোল্লার সঙ্গে স্থানীয় গোলাম মোস্তফা সরকারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় বাবুল মোল্লার সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ মোস্তফা সরকারের লোকজন। এই ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন এবং পাল্টাপাল্টি ধাওয়ার সময় ১২টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ ও বাড়িঘর ভাঙচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ ও বাড়িঘর ভাঙচুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] শৈলকুপা, ১৭ ফেব্রুয়ারি – ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বসতবাড়ি।সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখড়া গ্রামের বাবুল মোল্লার সঙ্গে স্থানীয় গোলাম মোস্তফা সরকারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় বাবুল মোল্লার সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ মোস্তফা সরকারের লোকজন। এই ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন এবং পাল্টাপাল্টি ধাওয়ার সময় ১২টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×