হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৮ অক্টোবর – বিশ্বকাপের চতুর্থ দিন আজ। আয়োজক ভারতের এখনো মাঠে নামা হয়নি। অথচ কোটি কোটি দর্শক ভারতের মাঠে নামার প্রহর গুনছে। আজ তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারত তাদের প্রথম ম্যাচে বিশ্বকাপের সর্বাধিকবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচটির ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম।

বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ এটি। একদিকে আয়োজক ভারত। যারা এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করছে নিজেদের। অন্যদিকে সব আসরের নিজেদের ফেভারিটরূপে হাজির করা অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর শিরোপা রেসে সবসময় থেকেছে দলটি। এরপর আরও চারটি বিশ্বকাপ জিতেছে অজিবাহিনী। এই সাফল্য তাদেরকে সর্বাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এনে দিয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও একটা লড়াইয়ে শুরু থেকেই তারা পিছিয়ে থাকবে- সমর্থন। ৩৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা গ্যালারিতে একটি আসনও যে ফাঁকা থাকবে না- তা নিশ্চিত করেই বলা যায়। আর প্রতিটা দর্শক যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য গলা ফাটাবেন, তাদের উদ্বুদ্ধ করবেন এটাও নিশ্চিত।

দর্শক সমর্থন নিয়ে চিন্তা না থাকলেও একটা দুঃশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ভারত কোচ রাহুল দ্রাবিড়। অসুস্থতার কারণে ওপেনার শুভমানের গিল খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

ডেঙ্গুতে আক্রান্ত গিল। তারপরও শেষ সময় পর্যন্ত অপেক্ষার করার পক্ষে দ্রাবিড়। যদি গিলকে না পাওয়া যায় তাহলে রোহিত শর্মার সঙ্গে ইশান কিশান ইনিংসের গোড়াপত্তন করবেন।

একটা বিষয় খেয়াল রাখতেই হচ্ছে। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ জয়ের অভ্যাসটা তৈরি করেছিল এই উপমহাদেশ থেকে। ১৯৮৭ সালের বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত ফাইনাল জয়ের মাঝ দিয়ে তারা প্রথম শিরোপা জয় করেছিল।

সেই ঘটনার পুনরাবৃত্তিতে কোনো চেষ্টার যে ত্রুটি রাখবে না জানিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। সে সঙ্গে গিলের অনুপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে বলেও মনে করছেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাবেক এই অধিনায়ক বলেন, গিল সেরা বলটাকেও মেরে দিতে পারে। ফলে তার বিরুদ্ধে বল করতে অস্ট্রেলিয়ার বোলারদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয়ে গিলের তুলনায় ইশান কিশানকে বল করতে অস্ট্রেলিয়ার বোলাররা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে।

গিল না থাকায় অজি শিবিরে স্বস্তি থাকলেও নিজেদের দল নিয়ে দুঃশ্চিন্তা মুক্ত নয় তারা। অলরাউন্ডার মার্কাস স্টয়নিজ পুরোপুরি ফিট নন। তবে তার জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ অক্টোবর – বিশ্বকাপের চতুর্থ দিন আজ। আয়োজক ভারতের এখনো মাঠে নামা হয়নি। অথচ কোটি কোটি দর্শক ভারতের মাঠে নামার প্রহর গুনছে। আজ তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারত তাদের প্রথম ম্যাচে বিশ্বকাপের সর্বাধিকবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচটির ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম। বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ এটি। একদিকে আয়োজক ভারত। যারা এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করছে নিজেদের। অন্যদিকে সব আসরের নিজেদের ফেভারিটরূপে হাজির করা অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর শিরোপা রেসে সবসময় থেকেছে দলটি। এরপর আরও চারটি বিশ্বকাপ জিতেছে অজিবাহিনী। এই সাফল্য তাদেরকে সর্বাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এনে দিয়েছে। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও একটা লড়াইয়ে শুরু থেকেই তারা পিছিয়ে থাকবে- সমর্থন। ৩৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা গ্যালারিতে একটি আসনও যে ফাঁকা থাকবে না- তা নিশ্চিত করেই বলা যায়। আর প্রতিটা দর্শক যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য গলা ফাটাবেন, তাদের উদ্বুদ্ধ করবেন এটাও নিশ্চিত। দর্শক সমর্থন নিয়ে চিন্তা না থাকলেও একটা দুঃশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ভারত কোচ রাহুল দ্রাবিড়। অসুস্থতার কারণে ওপেনার শুভমানের গিল খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ডেঙ্গুতে আক্রান্ত গিল। তারপরও শেষ সময় পর্যন্ত অপেক্ষার করার পক্ষে দ্রাবিড়। যদি গিলকে না পাওয়া যায় তাহলে রোহিত শর্মার সঙ্গে ইশান কিশান ইনিংসের গোড়াপত্তন করবেন। একটা বিষয় খেয়াল রাখতেই হচ্ছে। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ জয়ের অভ্যাসটা তৈরি করেছিল এই উপমহাদেশ থেকে। ১৯৮৭ সালের বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত ফাইনাল জয়ের মাঝ দিয়ে তারা প্রথম শিরোপা জয় করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তিতে কোনো চেষ্টার যে ত্রুটি রাখবে না জানিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। সে সঙ্গে গিলের অনুপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে বলেও মনে করছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাবেক এই অধিনায়ক বলেন, গিল সেরা বলটাকেও মেরে দিতে পারে। ফলে তার বিরুদ্ধে বল করতে অস্ট্রেলিয়ার বোলারদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয়ে গিলের তুলনায় ইশান কিশানকে বল করতে অস্ট্রেলিয়ার বোলাররা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। গিল না থাকায় অজি শিবিরে স্বস্তি থাকলেও নিজেদের দল নিয়ে দুঃশ্চিন্তা মুক্ত নয় তারা। অলরাউন্ডার মার্কাস স্টয়নিজ পুরোপুরি ফিট নন। তবে তার জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। সূত্র: জাগো নিউজ আইএ/ ০৮ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×