হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ বাবা-ছেলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন


মৌলভীবাজার, ২৪ সেপ্টেম্বর – মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন লেগে বাবা-ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, স্থানীয় বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দীন বলে, প্রাথমিকভাবে শেভরনের পাইপলাইনে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ বাবা-ছেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ বাবা-ছেলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মৌলভীবাজার, ২৪ সেপ্টেম্বর – মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন লেগে বাবা-ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, স্থানীয় বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য।খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দীন বলে, প্রাথমিকভাবে শেভরনের পাইপলাইনে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×