হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পেলেন ৪১৬২৭ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন


ঢাকা, ১৯ আগস্ট – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৪১ হাজার ৬২৭ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানরা টেলিটকের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন।

নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি যাচাই কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। তবে কোনো প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়া যোগদান গ্রহণ, অথবা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে সমস্যায় পড়লে এর দায়ভার সম্পূর্ণ প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এসব ক্ষেত্রে এনটিআরসিএ কোনো দায় নেবে না।

এ ছাড়া, কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হলে এবং তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। একইভাবে, পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পেলেন ৪১৬২৭ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পেলেন ৪১৬২৭ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ আগস্ট – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৪১ হাজার ৬২৭ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন।এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানরা টেলিটকের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন।নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি যাচাই কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। তবে কোনো প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়া যোগদান গ্রহণ, অথবা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে সমস্যায় পড়লে এর দায়ভার সম্পূর্ণ প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এসব ক্ষেত্রে এনটিআরসিএ কোনো দায় নেবে না।এ ছাড়া, কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হলে এবং তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। একইভাবে, পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×