হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংগীতশিল্পী ফরিদা পারভীনের অবস্থা সংকটাপন্ন, স্বাস্থ্যের উন্নতিতে অনিশ্চয়তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলা সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বর্তমানে লাইফ সাপোর্টে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের এই প্রখ্যাত লালন সংগীতশিল্পীর পাশে রয়েছে তার পরিবার। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

ফরিদা পারভীনের মেয়ে জিহান ফারিহা জানান, তার মায়ের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। জেনারেশন ফোর মেডিসিন প্রয়োগ করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের কিডনি ও মস্তিষ্কের কার্যক্রম বন্ধ এবং হার্টে অনিয়মিত স্পন্দন রয়েছে। পুরো শরীরে রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং মাল্টি অর্গান ফেইলিউর ধরা পড়েছে। উচ্চ রক্তচাপের অভাবে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জাফর নুমানী ফেসবুকে জানিয়েছেন, তার মায়ের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ প্রয়োগ করে কৃত্রিমভাবে ব্লাডপ্রেশার ফিরিয়ে আনতে চেষ্টা করছেন।

প্রসঙ্গত, ফরিদা পারভীন ক্যারিয়ারের শুরুতেই দেশাত্মবোধক গান গাওয়ার পর তিনি লালন সংগীতের মাধ্যমে সুপরিচিত হন। ১৯৭৮ সালে একুশে পদক এবং জাপানের কুফুওয়া এশিয়ান কালচারাল পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শেখানোর মাধ্যমে সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করেন।

এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংগীতশিল্পী ফরিদা পারভীনের অবস্থা সংকটাপন্ন, স্বাস্থ্যের উন্নতিতে অনিশ্চয়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংগীতশিল্পী ফরিদা পারভীনের অবস্থা সংকটাপন্ন, স্বাস্থ্যের উন্নতিতে অনিশ্চয়তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলা সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বর্তমানে লাইফ সাপোর্টে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের এই প্রখ্যাত লালন সংগীতশিল্পীর পাশে রয়েছে তার পরিবার। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ফরিদা পারভীনের মেয়ে জিহান ফারিহা জানান, তার মায়ের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। জেনারেশন ফোর মেডিসিন প্রয়োগ করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের কিডনি ও মস্তিষ্কের কার্যক্রম বন্ধ এবং হার্টে অনিয়মিত স্পন্দন রয়েছে। পুরো শরীরে রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং মাল্টি অর্গান ফেইলিউর ধরা পড়েছে। উচ্চ রক্তচাপের অভাবে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জাফর নুমানী ফেসবুকে জানিয়েছেন, তার মায়ের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ প্রয়োগ করে কৃত্রিমভাবে ব্লাডপ্রেশার ফিরিয়ে আনতে চেষ্টা করছেন।প্রসঙ্গত, ফরিদা পারভীন ক্যারিয়ারের শুরুতেই দেশাত্মবোধক গান গাওয়ার পর তিনি লালন সংগীতের মাধ্যমে সুপরিচিত হন। ১৯৭৮ সালে একুশে পদক এবং জাপানের কুফুওয়া এশিয়ান কালচারাল পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শেখানোর মাধ্যমে সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করেন।এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×