হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন


কিশোরগঞ্জ, ২৭ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিক্ট সরকারকে পরাজিত করেছি। আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। অনেকেই নতুন করে চাঁদাবাজি করছে। সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে, এর প্রতিবাদ করতে হবে।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

হাসনাত আবদুল্লাহ্ বলেন, নিজের বাবাকে প্রশ্ন করতে হবে, তুমি ৩০ হাজার টাকা বেতন পাও, ৪০ হাজার টাকা বাসা ভাড়া দাও কী করে। আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে, আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমরা তরুণ প্রজন্ম, আমরা এই শুদ্ধি অভিযানে থাকবো। প্রিয় কিশোরগঞ্জবাসী আমার এনসিপির কর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না সেটা অন্যকেউ করতে চাইলে প্রতিহত করতে হবে। নিজেরাও টেন্ডার বাজী করবো না, অন্য কেউ করলে সেটাও প্রতিহত করতে হবে। তাছাড়া সাংগঠনিকভাবে আমাদের সুসংগঠিত হতে হবে।

ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে এনসিপির এ মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) বলেন, আমি যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের যাদের হাতে কোনো অস্ত্র নেই, যারা কোনো আগ্রাসন করতে আসেনাই, তারা কোন দখল করতে আসেনাই তাদেরকে ইসরায়েলি বর্বরোচিত শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে। প্রিয় কিশোরগঞ্জবাসী এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বমানবতার পক্ষে কথা বলতে হবে।

এ সময় হাসনাত আব্দুলাহ্ স্লোগান দেন ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’। আজকে পর্যন্ত আমরা যারা সহযোদ্ধা হিসেবে পেয়েছি এরমধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম। প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায় যারা এখন মামলা বাণিজ্য করছে, যারা এখন চাঁদাবাজি করছে, তাদের দিনও ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদের কিছু নসিহত করে যাবো, আপনারা যদি বাংলাদেশপন্থি বাংলাদেশ গড়তে চান প্রথমতো সবাইকে ঐক্যবদ্ধ তাকতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুলল্লাহ্, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ২৭ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিক্ট সরকারকে পরাজিত করেছি। আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। অনেকেই নতুন করে চাঁদাবাজি করছে। সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে, এর প্রতিবাদ করতে হবে।শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ্ বলেন, নিজের বাবাকে প্রশ্ন করতে হবে, তুমি ৩০ হাজার টাকা বেতন পাও, ৪০ হাজার টাকা বাসা ভাড়া দাও কী করে। আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে, আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমরা তরুণ প্রজন্ম, আমরা এই শুদ্ধি অভিযানে থাকবো। প্রিয় কিশোরগঞ্জবাসী আমার এনসিপির কর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না সেটা অন্যকেউ করতে চাইলে প্রতিহত করতে হবে। নিজেরাও টেন্ডার বাজী করবো না, অন্য কেউ করলে সেটাও প্রতিহত করতে হবে। তাছাড়া সাংগঠনিকভাবে আমাদের সুসংগঠিত হতে হবে।ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে এনসিপির এ মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) বলেন, আমি যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের যাদের হাতে কোনো অস্ত্র নেই, যারা কোনো আগ্রাসন করতে আসেনাই, তারা কোন দখল করতে আসেনাই তাদেরকে ইসরায়েলি বর্বরোচিত শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে। প্রিয় কিশোরগঞ্জবাসী এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বমানবতার পক্ষে কথা বলতে হবে।এ সময় হাসনাত আব্দুলাহ্ স্লোগান দেন ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’। আজকে পর্যন্ত আমরা যারা সহযোদ্ধা হিসেবে পেয়েছি এরমধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম। প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায় যারা এখন মামলা বাণিজ্য করছে, যারা এখন চাঁদাবাজি করছে, তাদের দিনও ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদের কিছু নসিহত করে যাবো, আপনারা যদি বাংলাদেশপন্থি বাংলাদেশ গড়তে চান প্রথমতো সবাইকে ঐক্যবদ্ধ তাকতে হবে।পথসভায় আরও বক্তব্য দেন— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুলল্লাহ্, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×