হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন


ঢাকা, ৪ মার্চ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি, আন্ত দপ্তর সমন্বয় এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ দপ্তরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে অনেক সময় দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাতে কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না। এর ফলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে সকালের এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

এর মধ্যে রয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারে রোস্টার ডিউটিতে কর্মরত কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল বা বড় কোনো দুর্ঘটনার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে। পাশাপাশি কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা সুনির্দিষ্ট দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি, আন্ত দপ্তর সমন্বয় এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ দপ্তরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে অনেক সময় দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাতে কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না। এর ফলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে সকালের এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।এর মধ্যে রয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারে রোস্টার ডিউটিতে কর্মরত কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল বা বড় কোনো দুর্ঘটনার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে। পাশাপাশি কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা সুনির্দিষ্ট দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।এস এম/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×