হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন


জাকার্তা, ২১ অক্টোবর – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর ক্ষমতায় এক বছর পূর্তিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর দুই মাস আগে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পর এটি ছিল সরকারের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ।

প্রায় ৩০০ শিক্ষার্থী হলুদ ও নীল জ্যাকেট পরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে জড়ো হয়, যেখানে প্রাবোওর মন্ত্রিসভার বৈঠক চলছিল। আগস্টের দেশব্যাপী ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের তুলনায় এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক কম।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ফ্রি মিল প্রোগ্রাম মানে বিষ! শিক্ষার্থীরা এমন ব্যানার প্রদর্শন করে। যা প্রেসিডেন্টের অন্যতম প্রধান উদ্যোগ বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই কর্মসূচির আওতায় লক্ষাধিক শিক্ষার্থী ও গর্ভবতী নারী খাবার পেলেও সম্প্রতি হাজারো শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।

জায়াবায়া বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ছাত্র মাওলানা সাই বলেন, অনেক সমস্যা এখনো রয়ে গেছে, যদিও কিছু উদ্যোগ শুরু হয়েছে। সরকারকে নীতিগত সংস্কার আনতে হবে, বিশেষ করে খাবার কর্মসূচিতে।

গত আগস্টে পুলিশের গাড়ি এক ডেলিভারি ড্রাইভারকে চাপা দিয়ে হত্যার পর বিক্ষোভ তীব্র হয়, যা প্রাবোওর গত বছরের ভূমিধস জয়ী নির্বাচনের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দেয়।

একইদিন প্রাবোও মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ বক্তব্য দেন এবং ফ্রি মিল প্রোগ্রামকে সমর্থন জানিয়ে বলেন, সরকার উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি জানান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল সুবিধা চালু রাখতে সরকার ব্যয় সংকোচন করেছে এবং কিছু তহবিল শিক্ষা খাত থেকে অন্য খাতে সরিয়ে নিচ্ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জাকার্তা, ২১ অক্টোবর – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর ক্ষমতায় এক বছর পূর্তিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর দুই মাস আগে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পর এটি ছিল সরকারের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ।প্রায় ৩০০ শিক্ষার্থী হলুদ ও নীল জ্যাকেট পরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে জড়ো হয়, যেখানে প্রাবোওর মন্ত্রিসভার বৈঠক চলছিল। আগস্টের দেশব্যাপী ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের তুলনায় এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক কম।ফ্রি মিল প্রোগ্রাম মানে বিষ! শিক্ষার্থীরা এমন ব্যানার প্রদর্শন করে। যা প্রেসিডেন্টের অন্যতম প্রধান উদ্যোগ বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই কর্মসূচির আওতায় লক্ষাধিক শিক্ষার্থী ও গর্ভবতী নারী খাবার পেলেও সম্প্রতি হাজারো শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।জায়াবায়া বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ছাত্র মাওলানা সাই বলেন, অনেক সমস্যা এখনো রয়ে গেছে, যদিও কিছু উদ্যোগ শুরু হয়েছে। সরকারকে নীতিগত সংস্কার আনতে হবে, বিশেষ করে খাবার কর্মসূচিতে।গত আগস্টে পুলিশের গাড়ি এক ডেলিভারি ড্রাইভারকে চাপা দিয়ে হত্যার পর বিক্ষোভ তীব্র হয়, যা প্রাবোওর গত বছরের ভূমিধস জয়ী নির্বাচনের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দেয়।একইদিন প্রাবোও মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ বক্তব্য দেন এবং ফ্রি মিল প্রোগ্রামকে সমর্থন জানিয়ে বলেন, সরকার উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি জানান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল সুবিধা চালু রাখতে সরকার ব্যয় সংকোচন করেছে এবং কিছু তহবিল শিক্ষা খাত থেকে অন্য খাতে সরিয়ে নিচ্ছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×