কারিতাস বাংলাদেশ এর উখিয়ার জরুরি সাড়াদান কর্মসূচির সহায়তায় রাজাপালং ইউনিয়নের ১–৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
“সহনশীলতার পথে চলি একসাথে” প্রতিপাদ্যে ১৭ ডিসেম্বর উখিয়া উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আসমা এবং সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম।
প্রকল্প সমন্বয়কারী (ডিআরআর) মি. মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ, ইআরপি কক্সবাজারের প্রকল্প পরিচালক মি. লিটন গমেজ ও কারিতাস জার্মানির প্রতিনিধি মিস এনাস্থাসিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সিফাত আসমা বলেন, দুর্যোগ মোকাবেলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মীসহ মোট ২৪৫ জন অংশগ্রহণ করেন।




মন্তব্য করুন