হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিকদের সহযোগিতা পেলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন


ঢাকা, ৬ মার্চ – রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি মনে করেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা যথাযথভাবে তুলে ধরেন তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হয়। শুক্রবার লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের (বিজেএ) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, সাংবাদিকরা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন। এ সময় তিনি ঢাকা শহরে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে হামিদুর রহমান হামিদকে অত্যন্ত কার্যকর একজন জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই হামিদুর রহমান জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এ ছাড়া নগরীর খাল বিল ও নালায় যাতে কেউ ময়লা আবর্জনা বা পলিথিন না ফেলে সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম আরও বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন। তিনি আরও উল্লেখ করেন যে, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সাংবাদিকদের সহযোগিতা পেলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে: ডিএসসিসি প্রশাসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিকদের সহযোগিতা পেলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৬ মার্চ – রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।তিনি মনে করেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা যথাযথভাবে তুলে ধরেন তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হয়। শুক্রবার লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের (বিজেএ) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, সাংবাদিকরা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন।তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন। এ সময় তিনি ঢাকা শহরে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে হামিদুর রহমান হামিদকে অত্যন্ত কার্যকর একজন জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই হামিদুর রহমান জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এ ছাড়া নগরীর খাল বিল ও নালায় যাতে কেউ ময়লা আবর্জনা বা পলিথিন না ফেলে সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।আব্দুস সালাম আরও বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন। তিনি আরও উল্লেখ করেন যে, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×