হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাইকেলে চেপে যাচ্ছিল ২ যুবক, পাইপে লুকানো ছিল সাড়ে ৪ হাজার ইয়াবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন

সাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মু. জামালের ছেলে এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে ফিরোজ (২০)।

থানা সূত্রে জানা যায়, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী বাইসাইকেল থামিয়ে চেক করতেই পাইপের ভেতর থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা পাওয়া যায়। ২ সাইকেল আরোহীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সুকৌশলে দুই মাদক কারবারি বসাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এরপর তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাইকেলে চেপে যাচ্ছিল ২ যুবক, পাইপে লুকানো ছিল সাড়ে ৪ হাজার ইয়াবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাইকেলে চেপে যাচ্ছিল ২ যুবক, পাইপে লুকানো ছিল সাড়ে ৪ হাজার ইয়াবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন
Print Image
সাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মু. জামালের ছেলে এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে ফিরোজ (২০)। থানা সূত্রে জানা যায়, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী বাইসাইকেল থামিয়ে চেক করতেই পাইপের ভেতর থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা পাওয়া যায়। ২ সাইকেল আরোহীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সুকৌশলে দুই মাদক কারবারি বসাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এরপর তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×