হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ মেহেদী, ভাগ করে নিলেন সবার মাঝে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ নভেম্বর – আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। যেখানে বল হাতে দুর্দান্ত করেছেন শেখ মেহেদী হাসান। গত কালকের (শনিবার) একাদশে ফিরেই ৪ ওভারে ২৫ রান খরচায় তিনি ৩ উইকেট তুলে নেন।

শুরুটা অবশ্য ভালো ছিল না এই অফস্পিন অলরাউন্ডারের। সেটি স্বীকার করে নিয়ে ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেন, ‘পাওয়ার প্লেতে দুইজন ডানহাতি ব্যাটার আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং। যেহেতু ওরা রুম (জায়গা নিয়ে) করে খেলতেছিল বা আমার মাইন্ড নিয়েই খেলছিল তারা।’

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

সেখান থেকে আবার কামব্যাক করে ইকোনমি ও উইকেট মিলিয়ে দারুণ বোলিং ফিগার পেয়েছেন তিনি, ‘যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে, তখন একটু ভালো পরিকল্পনা করা যায়। আমি ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করছি যে আমার শক্তি যা ছিল ওটার উপরেই (প্রয়োগ) গেছি। দিনশেষে ভালো জায়গায় বল করছি।’

তবে ১০.৩ ওভারেই ১০০ রান তুলে নেওয়া আইরিশদের ১৭০ রানে আটকে দেয় স্বাগতিক বোলারা। এজন্য নিজে একা কৃতিত্ব না নিয়ে সবার মাঝেই ভাগ করে নিলেন শেখ মেহেদী, ‘মিডল ওভারে ভালো বল করাতে ওদের ২০-৩০ রান কম হয়েছে। মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ ছিল। পাওয়ারপ্লের সুযোগ ওরা যেভাবে কাজে লাগিয়েছে, যা যেকোনো দলের জন্য শুধু ভালো শুরু বলব না, দুর্দান্ত বলা যায় এটাকে। কারণ ছয় ওভারে প্রায় ৮০ রানের (মূলত ৭৫ রান) মতো ছিল। সেখান থেকে প্রত্যাবর্তন করার কৃতিত্ব আমার একার না, বোলাররা সবাই ভালো বল করছে।’

প্রসঙ্গত, নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান তোলে। শেখ মেহেদী ৩ এবং তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে লক্ষ্য তাড়ায় ২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৫৭ এবং পারভেজ হোসেন ইমন ৪৩ রান করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ মেহেদী, ভাগ করে নিলেন সবার মাঝে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ মেহেদী, ভাগ করে নিলেন সবার মাঝে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ নভেম্বর – আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। যেখানে বল হাতে দুর্দান্ত করেছেন শেখ মেহেদী হাসান। গত কালকের (শনিবার) একাদশে ফিরেই ৪ ওভারে ২৫ রান খরচায় তিনি ৩ উইকেট তুলে নেন।শুরুটা অবশ্য ভালো ছিল না এই অফস্পিন অলরাউন্ডারের। সেটি স্বীকার করে নিয়ে ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেন, ‘পাওয়ার প্লেতে দুইজন ডানহাতি ব্যাটার আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং। যেহেতু ওরা রুম (জায়গা নিয়ে) করে খেলতেছিল বা আমার মাইন্ড নিয়েই খেলছিল তারা।’সেখান থেকে আবার কামব্যাক করে ইকোনমি ও উইকেট মিলিয়ে দারুণ বোলিং ফিগার পেয়েছেন তিনি, ‘যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে, তখন একটু ভালো পরিকল্পনা করা যায়। আমি ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করছি যে আমার শক্তি যা ছিল ওটার উপরেই (প্রয়োগ) গেছি। দিনশেষে ভালো জায়গায় বল করছি।’তবে ১০.৩ ওভারেই ১০০ রান তুলে নেওয়া আইরিশদের ১৭০ রানে আটকে দেয় স্বাগতিক বোলারা। এজন্য নিজে একা কৃতিত্ব না নিয়ে সবার মাঝেই ভাগ করে নিলেন শেখ মেহেদী, ‘মিডল ওভারে ভালো বল করাতে ওদের ২০-৩০ রান কম হয়েছে। মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ ছিল। পাওয়ারপ্লের সুযোগ ওরা যেভাবে কাজে লাগিয়েছে, যা যেকোনো দলের জন্য শুধু ভালো শুরু বলব না, দুর্দান্ত বলা যায় এটাকে। কারণ ছয় ওভারে প্রায় ৮০ রানের (মূলত ৭৫ রান) মতো ছিল। সেখান থেকে প্রত্যাবর্তন করার কৃতিত্ব আমার একার না, বোলাররা সবাই ভালো বল করছে।’প্রসঙ্গত, নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান তোলে। শেখ মেহেদী ৩ এবং তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে লক্ষ্য তাড়ায় ২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৫৭ এবং পারভেজ হোসেন ইমন ৪৩ রান করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×