হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক স্ত্রীর মুখোমুখি শাকিব খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ এপ্রিল – এক সাবেক স্ত্রীকে নিয়ে ঈদে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সেই সাবেক স্ত্রীর নাম চিত্রনায়িকা শবনম বুবলী। তাই আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাসও বসে থাকবেন কেন! তিনিও মুখোমুখি হচ্ছেন সাবেক স্বামীর।

ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ।

অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন শাকিব খানের। তার নায়ক জয় চৌধুরী। পরিচালক সোলায়মান আলী লেবু। এ সিনেমাটিও বিশের অধিক হল বুকিং দিয়েছে বলে জানা গেছে।

এদিকে শাকিব খানের ভক্তরা চাইছেন, তাদের প্রিয় নায়ক অভিনীত সিনেমাটি ব্যবসাসফল হোক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তারা। অন্যদিকে অপু ভক্তরাও পিছিয়ে নেই। তারা চাইছেন, বুবলীকে পেছনে ফেলে তাদের প্রিয় নায়িকাকে এগিয়ে রাখতে। এ নিয়ে বলা যায় এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যক্তি আক্রমনও শুরু হয়েছে। যদিও দুই সাবেক স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে বরাবরের মতোই চুপ শাকিব খান।

জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা সেটা জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি।

এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়।

তবে অতীত ইতিহাস বলে, শাকিবই আপাতদৃষ্টিতে জিতবেন। আবার এটাও সত্যি, অতীতের সেসব ইতিহাসে শাকিবের বেশিরভাগ সিনেমায় সঙ্গী ছিলেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজনীতি’। এরপর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বুবলীর সঙ্গে জুটি বাঁধেন এই নায়ক। তাদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।

এম ইউ/০৫ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক স্ত্রীর মুখোমুখি শাকিব খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক স্ত্রীর মুখোমুখি শাকিব খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ এপ্রিল – এক সাবেক স্ত্রীকে নিয়ে ঈদে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সেই সাবেক স্ত্রীর নাম চিত্রনায়িকা শবনম বুবলী। তাই আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাসও বসে থাকবেন কেন! তিনিও মুখোমুখি হচ্ছেন সাবেক স্বামীর। ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান। এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন শাকিব খানের। তার নায়ক জয় চৌধুরী। পরিচালক সোলায়মান আলী লেবু। এ সিনেমাটিও বিশের অধিক হল বুকিং দিয়েছে বলে জানা গেছে। এদিকে শাকিব খানের ভক্তরা চাইছেন, তাদের প্রিয় নায়ক অভিনীত সিনেমাটি ব্যবসাসফল হোক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তারা। অন্যদিকে অপু ভক্তরাও পিছিয়ে নেই। তারা চাইছেন, বুবলীকে পেছনে ফেলে তাদের প্রিয় নায়িকাকে এগিয়ে রাখতে। এ নিয়ে বলা যায় এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যক্তি আক্রমনও শুরু হয়েছে। যদিও দুই সাবেক স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে বরাবরের মতোই চুপ শাকিব খান। জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা সেটা জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি। এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়। তবে অতীত ইতিহাস বলে, শাকিবই আপাতদৃষ্টিতে জিতবেন। আবার এটাও সত্যি, অতীতের সেসব ইতিহাসে শাকিবের বেশিরভাগ সিনেমায় সঙ্গী ছিলেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজনীতি’। এরপর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বুবলীর সঙ্গে জুটি বাঁধেন এই নায়ক। তাদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’। এম ইউ/০৫ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×