হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালমানের পর এবার রাখী সাওয়ান্তকে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২০ এপ্রিল – বলিউড সুপারস্টার সালমান খানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত। সালমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ই-মেইলে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান খান। সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

ই-মেইলে বিষ্ণই গ্যাং রাখিকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। গত মার্চ মাসে লরেন্স বিষ্ণই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর রাখি রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই সালমানের সঙ্গে টার্গেট হয়েছেন রাখি। কয়েক দিন ‘রকি ভাই’ নামে একজন ফোন করে আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। যদিও পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়।

রাখি নিজেকে ‘সালমান ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন। কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মেরে ভাই, সালমানের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সালমান খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে, একজন কিংবদন্তি, সালমান ভাইয়ের জন্য প্রার্থনা করো। উনি মানুষের জন্য কত কী করেন। আমি চাই সালমান ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক। আমি আল্লার কাছে প্রার্থনা করব- যাতে কেউ আমার সালমান ভাইয়ের জন্য খারাপ না ভাবে।’

এদিকে গত মাসে জেল থেকে লরেন্স বিষ্ণোই সাক্ষাৎকার দিয়ে জানান, ক্ষমা চাইতে হবে সালমানকে। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। তবেই তারা বন্ধ করবেন সালমানকে খুনের ছক। তারপর আরও বাড়িয়ে দেয়া হয় এই অভিনেতার নিরাপত্তা। বর্তমানে সালমানকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। নিজে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান খান।

আইএ/ ২০ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সালমানের পর এবার রাখী সাওয়ান্তকে হত্যার হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালমানের পর এবার রাখী সাওয়ান্তকে হত্যার হুমকি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২০ এপ্রিল – বলিউড সুপারস্টার সালমান খানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত। সালমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ই-মেইলে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান খান। সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও। ই-মেইলে বিষ্ণই গ্যাং রাখিকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। গত মার্চ মাসে লরেন্স বিষ্ণই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর রাখি রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই সালমানের সঙ্গে টার্গেট হয়েছেন রাখি। কয়েক দিন ‘রকি ভাই’ নামে একজন ফোন করে আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। যদিও পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়। রাখি নিজেকে ‘সালমান ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন। কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মেরে ভাই, সালমানের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সালমান খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে, একজন কিংবদন্তি, সালমান ভাইয়ের জন্য প্রার্থনা করো। উনি মানুষের জন্য কত কী করেন। আমি চাই সালমান ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক। আমি আল্লার কাছে প্রার্থনা করব- যাতে কেউ আমার সালমান ভাইয়ের জন্য খারাপ না ভাবে।’ এদিকে গত মাসে জেল থেকে লরেন্স বিষ্ণোই সাক্ষাৎকার দিয়ে জানান, ক্ষমা চাইতে হবে সালমানকে। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। তবেই তারা বন্ধ করবেন সালমানকে খুনের ছক। তারপর আরও বাড়িয়ে দেয়া হয় এই অভিনেতার নিরাপত্তা। বর্তমানে সালমানকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। নিজে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান খান। আইএ/ ২০ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×