আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদকে সর্মথন জানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দাড়িয়েছে গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাটির কেন্দ্রীয় পার্বত্য বিষয়ক সহ সম্পাদক আবদুল কাদের প্রাইম। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৪ জানুয়ারি) চকরিয়া পৌরশহরের থানা সেন্টারস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন আবদুল কাদের। এসময় গণঅধিকার পরিষদের চকরিয়া, পেকুয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী আবদুল কাদের বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে পরে দাখিল করি। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা কতৃক আমার প্রার্থীতা বৈধ ঘোষিতও হয়েছে।
তিনি বলেন, জোটগত কারণে বিএনপির সঙ্গে আসন বিন্যাস সংক্রান্ত গণঅধিকার পরিষদের সমঝোতা হয়েছে। এরই প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমার নেতা ভিপি নুরুল হক নুরের নির্দেশে কক্সবাজার-১ আসনে আমি বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে সমর্থন জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন জাতীয় নেতা, শুধু চকরিয়া-পেকুয়ার নয়, তিনি সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত। এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী তথা ধানের শীষ মার্কার পক্ষে গণঅধিকার পরিষদের চকরিয়া পেকুয়া উপজেলা ও পৌরসভার সকলস্থরের নেতাকর্মী এক এবং অভিন্ন হয়ে কাজ করবেন।
জানা গেছে, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ইতোপূর্বে এ আসন থেকে তিনবার ও তাঁর স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ##




মন্তব্য করুন