হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


সিলেট, ২৮ মার্চ – সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এই সম্পদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে গত ২৫ মার্চ বুধবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবি। জানা গেছে, সিলেট নগরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পদ্মা অয়েল পিএলসি এর ডিপোতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আরও এক প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বিজিবির সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ অংশ এবং এর আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজিবি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

অবৈধ মজুত সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ করতে এবং সীমান্ত পথে তেল পাচার রোধে সীমান্তবর্তী এলাকাসহ সব স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সিলেটের জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৮ মার্চ – সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এই সম্পদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে গত ২৫ মার্চ বুধবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়।শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবি। জানা গেছে, সিলেট নগরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পদ্মা অয়েল পিএলসি এর ডিপোতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আরও এক প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।বিজিবির সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ অংশ এবং এর আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজিবি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।অবৈধ মজুত সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ করতে এবং সীমান্ত পথে তেল পাচার রোধে সীমান্তবর্তী এলাকাসহ সব স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।এ এম/ ২৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×