হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১০ জানুয়ারি – ব্যাট হাতে ব্যর্থতার দরুন আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। আজ (শুক্রবার) ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরেই তিনি ঝড় তুলেছেন। আগে ব্যাট করতে নেমে তার দলও পায় ১৯৩ রানের বড় পুঁজি। লক্ষ্য তাড়ায় সিলেট স্ট্রাইকার্সের ওপেনার জাকির হাসানও ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী ইনিংস খেলেছেন। যা ৩ উইকেটের ব্যবধানে চলতি বিপিএলে সিলেটের প্রথম জয় নিশ্চিত করেছে। বিপরীতে নিজেদের খেলা ৬টি ম্যাচেই হারল ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা। তাদের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার লিটন। ধীরগতির ব্যাটিংয়ে মুনিম শাহরিয়ারও ফিফটি করেছেন। এ ছাড়া সাব্বির রহমান ও থিসারা পেরেরাদের ক্যামিওতে প্রায় দুইশ ছোঁয়া বড় সংগ্রহ গড়ে ঢাকা। তা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিটি চলতি মৌসুমের প্রথম জয় পেল না।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এদিন অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ঢাকার। ওপেনার তানজিদ হাসান তামিম (৬) ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন। এরপর লিটন ও মুনিম শাহরিয়ার মিলে ১২৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। যা এই উইকেটে ঢাকার সর্বোচ্চ রানের জুটি। খানিক বাদেই এই দুই ব্যাটার পরপর আউট হয়ে যান। লিটন ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ এবং মুনিম ৫২ রান করেন ৪৭ বলে। এ ছাড়া শেষদিকে সাব্বির ১০ বলে ২৩ এবং পেরেরা ৯ বলে ১৮ রান করেন। সিলেটের পক্ষে ৩টি উইকেট নেন রাহকিম কর্নওয়াল।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান। শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের।

ঢাকার পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১০ জানুয়ারি – ব্যাট হাতে ব্যর্থতার দরুন আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। আজ (শুক্রবার) ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরেই তিনি ঝড় তুলেছেন। আগে ব্যাট করতে নেমে তার দলও পায় ১৯৩ রানের বড় পুঁজি। লক্ষ্য তাড়ায় সিলেট স্ট্রাইকার্সের ওপেনার জাকির হাসানও ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী ইনিংস খেলেছেন। যা ৩ উইকেটের ব্যবধানে চলতি বিপিএলে সিলেটের প্রথম জয় নিশ্চিত করেছে। বিপরীতে নিজেদের খেলা ৬টি ম্যাচেই হারল ঢাকা।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা। তাদের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার লিটন। ধীরগতির ব্যাটিংয়ে মুনিম শাহরিয়ারও ফিফটি করেছেন। এ ছাড়া সাব্বির রহমান ও থিসারা পেরেরাদের ক্যামিওতে প্রায় দুইশ ছোঁয়া বড় সংগ্রহ গড়ে ঢাকা। তা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিটি চলতি মৌসুমের প্রথম জয় পেল না।এদিন অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ঢাকার। ওপেনার তানজিদ হাসান তামিম (৬) ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন। এরপর লিটন ও মুনিম শাহরিয়ার মিলে ১২৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। যা এই উইকেটে ঢাকার সর্বোচ্চ রানের জুটি। খানিক বাদেই এই দুই ব্যাটার পরপর আউট হয়ে যান। লিটন ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ এবং মুনিম ৫২ রান করেন ৪৭ বলে। এ ছাড়া শেষদিকে সাব্বির ১০ বলে ২৩ এবং পেরেরা ৯ বলে ১৮ রান করেন। সিলেটের পক্ষে ৩টি উইকেট নেন রাহকিম কর্নওয়াল।লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান। শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের।ঢাকার পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×