হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৭২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


সিলেট, ১৭ জুন – সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের প্রত্যেকের বয়সই এক বছরের নিচে।

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী

তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে একজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে এখন পর্যন্ত চারজন নিশ্চিতভাবে হামের রোগী ছিলেন বলে ল্যাব পরীক্ষায় প্রমাণিত হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে উপসর্গ বিবেচনায় সন্দেহভাজন হিসেবে গণ্য করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৭২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৭২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৭ জুন – সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের প্রত্যেকের বয়সই এক বছরের নিচে।তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে একজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে এখন পর্যন্ত চারজন নিশ্চিতভাবে হামের রোগী ছিলেন বলে ল্যাব পরীক্ষায় প্রমাণিত হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে উপসর্গ বিবেচনায় সন্দেহভাজন হিসেবে গণ্য করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×