হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও বাংলা মদ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বাংলাদেশী পণ্যসহ অনান্য মালামাল মায়ানমারে পাচারকারী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী পণ্য ও ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে। বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে এই পণ্যগুলো উদ্ধার করা হয়।

১২ অক্টোবর সন্ধ্যায় ঘুমধুম বিওপি’র টহলদল সীমান্ত পিলার-৩৩ এর নিকটবর্তী চিকনপাতার বাগান এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪০টি প্লেট, ৩৩টি বাটি, ১০টি সুপ প্লেট, ৩৪টি চামচ, ২৫ কেজি সাইট্রিক এসিড, ৬২ বোতল স্পিড, ১৫২ বোতল লাচ্চি এবং ১০৫ কেজি পেঁয়াজসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।

একইদিন বিজিবির পৃথক আরেকটি অভিযানে তুমব্রু বিওপি’র টহলদল সীমান্ত পিলার-৩৪ এর নিকটবর্তী বাসুর দোকান এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৫০ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি টেস্টিং সল্ট, ১৪ পিস পেপসোডেন্ট পেস্ট, ১৬০ পিস আকিজ বিড়ি এবং ৪ প্যাকেট চা পাতা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অন্যদিকে একইদিন বিজিবির আরো একটি অভিযানে সীমান্তের অভ্যান্তরে জামেরতলী নামক স্থান থেকে পরিত্যক্ত ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও বাংলা মদ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও বাংলা মদ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বাংলাদেশী পণ্যসহ অনান্য মালামাল মায়ানমারে পাচারকারী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী পণ্য ও ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে। বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে এই পণ্যগুলো উদ্ধার করা হয়। ১২ অক্টোবর সন্ধ্যায় ঘুমধুম বিওপি'র টহলদল সীমান্ত পিলার-৩৩ এর নিকটবর্তী চিকনপাতার বাগান এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪০টি প্লেট, ৩৩টি বাটি, ১০টি সুপ প্লেট, ৩৪টি চামচ, ২৫ কেজি সাইট্রিক এসিড, ৬২ বোতল স্পিড, ১৫২ বোতল লাচ্চি এবং ১০৫ কেজি পেঁয়াজসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। একইদিন বিজিবির পৃথক আরেকটি অভিযানে তুমব্রু বিওপি'র টহলদল সীমান্ত পিলার-৩৪ এর নিকটবর্তী বাসুর দোকান এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৫০ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি টেস্টিং সল্ট, ১৪ পিস পেপসোডেন্ট পেস্ট, ১৬০ পিস আকিজ বিড়ি এবং ৪ প্যাকেট চা পাতা উদ্ধার করা হয়। অন্যদিকে একইদিন বিজিবির আরো একটি অভিযানে সীমান্তের অভ্যান্তরে জামেরতলী নামক স্থান থেকে পরিত্যক্ত ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×