হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে বিজিবি-বিজিপি’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

শহিদ রুবেল::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ১০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এবং প্রতিপক্ষ মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অপরদিকে লেঃ কর্ণেল কিয় নাইং সোই, অধিনায়ক, নম্বর (২) বিজিপি এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট মায়ানমার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সীমান্তে বিজিবি-বিজিপি’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে বিজিবি-বিজিপি’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ১০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এবং প্রতিপক্ষ মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অপরদিকে লেঃ কর্ণেল কিয় নাইং সোই, অধিনায়ক, নম্বর (২) বিজিপি এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট মায়ানমার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×