হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে সফলভাবে স্বদেশে প্রত্যাবর্তন করিয়েছে।

মঙ্গলবার ও বুধবার এই প্রত্যাবর্তন সম্পন্ন করে।

বিজিবি জানিয়েছে, বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের এই নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গত এক থেকে দুই বছর ধরে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সাথে বসবাস করে আসছিল।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে এসব মিয়ানমার নাগরিকদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর এই কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি আরও উল্লেখ করেছে যে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের আর কোনো তংচংঙ্গা বা উপজাতি সম্প্রদায়ের নাগরিক নেই।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,, বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে সফলভাবে স্বদেশে প্রত্যাবর্তন করিয়েছে। মঙ্গলবার ও বুধবার এই প্রত্যাবর্তন সম্পন্ন করে। বিজিবি জানিয়েছে, বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের এই নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গত এক থেকে দুই বছর ধরে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সাথে বসবাস করে আসছিল। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে এসব মিয়ানমার নাগরিকদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর এই কার্যক্রম সম্পন্ন হয়। বিজিবি আরও উল্লেখ করেছে যে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের আর কোনো তংচংঙ্গা বা উপজাতি সম্প্রদায়ের নাগরিক নেই। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,, বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×