হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুদানে একটি মার্কেটে সামরিক বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




খার্তুম, ২৫ মার্চ – উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি মার্কেটে সেনাবাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে অভিযোগ করেছে সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী।

২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আসছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য ইমারজেন্সি লইয়ার্স। গোষ্ঠীটি বলেছে, দারফুর অঞ্চলের তুররাহ মার্কেটে সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ‘‘ভয়াবহ গণহত্যা’’ সংঘটিত করেছে। এই হামলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী দেশটির আধা-সামরিক বাহিনী দ্য র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় নিহত লোকজনের মরদেহ বিকৃত হয়ে গেছে। মার্কেটের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

তবে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তারা কেবল শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে বৈধ হামলা চালিয়েছেন।

দেশটির সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে বেসামরিক অঞ্চলে বার বার হামলা চালানোর অভিযোগ রয়েছে। দারফুরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আরএসএফ। দেশটির এই আধা-সামরিক বাহিনী দারফুরে ড্রোন মোতায়েন করেছে। কিন্তু সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে প্রতিনিয়ত আরএসএফের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আরএসএফ।

২০২৩ সাল থেকে চলা সুদানের দুই বাহিনীর সংঘাতে কমপক্ষে দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে। জাতিসংঘ বলেছে, সামরিক বাহিনীর সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সুদান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুদানে একটি মার্কেটে সামরিক বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুদানে একটি মার্কেটে সামরিক বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খার্তুম, ২৫ মার্চ – উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি মার্কেটে সেনাবাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে অভিযোগ করেছে সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী।২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আসছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য ইমারজেন্সি লইয়ার্স। গোষ্ঠীটি বলেছে, দারফুর অঞ্চলের তুররাহ মার্কেটে সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ‘‘ভয়াবহ গণহত্যা’’ সংঘটিত করেছে। এই হামলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন।সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী দেশটির আধা-সামরিক বাহিনী দ্য র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় নিহত লোকজনের মরদেহ বিকৃত হয়ে গেছে। মার্কেটের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।তবে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তারা কেবল শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে বৈধ হামলা চালিয়েছেন।দেশটির সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে বেসামরিক অঞ্চলে বার বার হামলা চালানোর অভিযোগ রয়েছে। দারফুরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আরএসএফ। দেশটির এই আধা-সামরিক বাহিনী দারফুরে ড্রোন মোতায়েন করেছে। কিন্তু সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে প্রতিনিয়ত আরএসএফের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আরএসএফ।২০২৩ সাল থেকে চলা সুদানের দুই বাহিনীর সংঘাতে কমপক্ষে দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে। জাতিসংঘ বলেছে, সামরিক বাহিনীর সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সুদান।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×