হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন


সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কাজে ধীরগতির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বিগত বছরগুলোর মতো এবারও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। জাতীয় নির্বাচনের কাজের চাপকে সুযোগ হিসেবে ব্যবহার করে অনিয়মের মাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তাদের মতে অনেক অপ্রয়োজনীয় বাঁধে উৎকোচের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নামমাত্র কাজ সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

জেলায় বাঁধ নির্মাণের কাজ মাত্র ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এখনো অনেক উপজেলায় কাজ দৃশ্যমান নয় বলে অভিযোগ করা হয়। নেতারা উল্লেখ করেন যে গত বছর বাঁধ নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়েছে, অথচ ভরা বর্ষা না হওয়ায় জেলার অধিকাংশ বাঁধ অক্ষত ছিল। সরেজমিনে পরিদর্শন ছাড়াই মনগড়া সিদ্ধান্তে অপরিকল্পিত বাঁধে দ্বিগুণ থেকে তিনগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন হাওর আন্দোলনের নেতারা।

সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। বিশেষ করে জামালগঞ্জের পাকনার হাওরের বগলার খালী এবং সদরের সিলুয়ার হাওরে ক্লোজার ও খনন কাজে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করা হয়।

পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়। সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কাজে ধীরগতির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বিগত বছরগুলোর মতো এবারও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। জাতীয় নির্বাচনের কাজের চাপকে সুযোগ হিসেবে ব্যবহার করে অনিয়মের মাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তাদের মতে অনেক অপ্রয়োজনীয় বাঁধে উৎকোচের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নামমাত্র কাজ সম্পন্ন করা হচ্ছে।জেলায় বাঁধ নির্মাণের কাজ মাত্র ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এখনো অনেক উপজেলায় কাজ দৃশ্যমান নয় বলে অভিযোগ করা হয়। নেতারা উল্লেখ করেন যে গত বছর বাঁধ নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়েছে, অথচ ভরা বর্ষা না হওয়ায় জেলার অধিকাংশ বাঁধ অক্ষত ছিল। সরেজমিনে পরিদর্শন ছাড়াই মনগড়া সিদ্ধান্তে অপরিকল্পিত বাঁধে দ্বিগুণ থেকে তিনগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন হাওর আন্দোলনের নেতারা।সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। বিশেষ করে জামালগঞ্জের পাকনার হাওরের বগলার খালী এবং সদরের সিলুয়ার হাওরে ক্লোজার ও খনন কাজে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করা হয়।পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়। সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×