হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুন্দর আগামী গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে-সাংসদ জাফর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী গড়তে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, এই নীতির আলোকে সমাজের প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সোমবার ২৭ জুন সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ জাফর আলম এসব কথা বলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক, চকরিয়া ৎানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দির গীর্জা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। ##

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সুন্দর আগামী গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে-সাংসদ জাফর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুন্দর আগামী গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে-সাংসদ জাফর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী গড়তে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, এই নীতির আলোকে সমাজের প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সোমবার ২৭ জুন সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ জাফর আলম এসব কথা বলেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক, চকরিয়া ৎানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দির গীর্জা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×