হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপ্রিম কোর্টের আদেশের পর যা বললেন ইমরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ১১মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের।

পিটিআই নেতা ইমরান খান বলেন, আমি চাই না দেশের কোনো ক্ষতি হোক। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

আরও পড়ুন

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে

এ সময় তিনি পিটিআই সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে, তাদের সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

ইমরান খানের মুক্তির ঘোষণা গোটা পাকিস্তান ও পিটিআই সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

মঙ্গলবার গ্রেফতারের পর আট দিনের রিমান্ডের নির্দেশও এসেছে ইমরানের বিরুদ্ধে। তবে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হলো গুপ্তহত্যার কবল থেকে বেঁচে ফেরা এই নেতাকে।

বৃহস্পতিবার সাড়ে ৪ টায় তাকে সুপ্রিমকোর্টে হাজির করার আদেশ দেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। খবর জিও নিউজের।

পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ সময় ইমরান খানের গাড়ির সামনে ও পিছনে ১৫ টি গাড়ির বহর ছিল।

সাড়ে ৫টার দিকে আদালতে হাজির হওয়ার পর ইমরান খানের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।

এরপর ইমরান খানেক গ্রেফতার ‘বেআইনি’ ঘোষণা করে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আদেশ দেন তিনি।

মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের পর সারাদেশে নৈরাজ্যপূর্ণ অবস্থা তৈরি করেছে পিটিআই সমর্থকরা। সহিংসতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের।

সূত্র: যুগান্তর
আইএ/ ১১ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুপ্রিম কোর্টের আদেশের পর যা বললেন ইমরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপ্রিম কোর্টের আদেশের পর যা বললেন ইমরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১১মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের। পিটিআই নেতা ইমরান খান বলেন, আমি চাই না দেশের কোনো ক্ষতি হোক। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এ সময় তিনি পিটিআই সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে, তাদের সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। ইমরান খানের মুক্তির ঘোষণা গোটা পাকিস্তান ও পিটিআই সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মঙ্গলবার গ্রেফতারের পর আট দিনের রিমান্ডের নির্দেশও এসেছে ইমরানের বিরুদ্ধে। তবে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হলো গুপ্তহত্যার কবল থেকে বেঁচে ফেরা এই নেতাকে। বৃহস্পতিবার সাড়ে ৪ টায় তাকে সুপ্রিমকোর্টে হাজির করার আদেশ দেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। খবর জিও নিউজের। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ সময় ইমরান খানের গাড়ির সামনে ও পিছনে ১৫ টি গাড়ির বহর ছিল। সাড়ে ৫টার দিকে আদালতে হাজির হওয়ার পর ইমরান খানের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। এরপর ইমরান খানেক গ্রেফতার ‘বেআইনি’ ঘোষণা করে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আদেশ দেন তিনি। মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের পর সারাদেশে নৈরাজ্যপূর্ণ অবস্থা তৈরি করেছে পিটিআই সমর্থকরা। সহিংসতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। সূত্র: যুগান্তরআইএ/ ১১ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×