হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সারা দেশে গ্রেফতার ৫৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ২২ আগস্ট – সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে সাতদিনে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সব যৌথ অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৫৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২ রাউন্ড খালি কার্তুজ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদা পাথরসহ অন্যান্য চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সারা দেশে গ্রেফতার ৫৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সারা দেশে গ্রেফতার ৫৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ আগস্ট – সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে সাতদিনে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সব যৌথ অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৫৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২ রাউন্ড খালি কার্তুজ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদা পাথরসহ অন্যান্য চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×