হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনারগাঁয়ে বিএনপির ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

সোনারগাঁ, ৩০ অক্টোবর – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়।

আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

মামলা সূত্রে জানা যায়, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সোনারগাঁ থানার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ অক্টোবর ২০২৩

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সোনারগাঁয়ে বিএনপির ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনারগাঁয়ে বিএনপির ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সোনারগাঁ, ৩০ অক্টোবর – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়। আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম। মামলা সূত্রে জানা যায়, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সোনারগাঁ থানার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ৩০ অক্টোবর ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×