হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদির প্রভাবশালী পরিবারের মেয়েকে বিয়ে করলেন জর্ডানের যুবরাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


আম্মান, ০২ জুন – রাজকীয় আয়োজন ও ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (১ জুন) বিয়ে করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।

সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সেইফকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যরা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

রাজকীয় এ বিয়েটি হয় রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা আব্দুল্লাহ দুই এবং রানি রানিয়ার। এছাড়া যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহর দাদা এবং সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই একই প্রাসাদে হয়েছিল।

নব দম্পতি হোসেন বিন আব্দুল্লাহ এবং রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

এছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন।

যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভীড় করেন।

মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে রাজপরিবার। বর্তমান রাজা আব্দুল্লাহ দুইয়ের শাসন অবসান হলে আল-আকসার দায়িত্ব পাবেন ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।

এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় জর্ডানের অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে কিছুট অর্থনৈতিক সমস্যা দেখা গেছে।

সূত্র:ঢাকা পোস্ট
আইএ/ ০২ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদির প্রভাবশালী পরিবারের মেয়েকে বিয়ে করলেন জর্ডানের যুবরাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদির প্রভাবশালী পরিবারের মেয়েকে বিয়ে করলেন জর্ডানের যুবরাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আম্মান, ০২ জুন – রাজকীয় আয়োজন ও ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (১ জুন) বিয়ে করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ। সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সেইফকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যরা। রাজকীয় এ বিয়েটি হয় রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা আব্দুল্লাহ দুই এবং রানি রানিয়ার। এছাড়া যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহর দাদা এবং সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই একই প্রাসাদে হয়েছিল। নব দম্পতি হোসেন বিন আব্দুল্লাহ এবং রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন। যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভীড় করেন। মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে রাজপরিবার। বর্তমান রাজা আব্দুল্লাহ দুইয়ের শাসন অবসান হলে আল-আকসার দায়িত্ব পাবেন ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ। এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় জর্ডানের অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে কিছুট অর্থনৈতিক সমস্যা দেখা গেছে। সূত্র:ঢাকা পোস্টআইএ/ ০২ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×