হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল ফিতর পালিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন


শরীয়তপুর, ২০ মার্চ – সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সংগতি রেখে শরীয়তপুর জেলার প্রায় ৩০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে এই ধর্মপ্রাণ মুসল্লিরা একদিন আগেই রোজা ও ঈদ পালন করে আসছেন।

সুরেশ্বর দরবার শরিফ কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এ বছরও তারা এই ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

শুক্রবার সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের বর্তমান পীর সৈয়দ বেলাল নূরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় প্রখ্যাত সুফি সাধক জান শরিফ শাহ সুরেশ্বরী এই দরবার শরিফ প্রতিষ্ঠা করেন এবং সারা দেশে তার কয়েক লাখ ভক্ত ও অনুসারী রয়েছেন। ১৯২৮ সাল থেকেই এই দরবার শরিফের অনুসারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ পালন করে আসছেন।

এর অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ এবং চণ্ডীপুরসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত ২০ হাজার মুসল্লি ঈদুল ফিতর পালন করছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সুরেশ্বর দরবার শরিফে একই সময়ে ভিন্ন দুটি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।

এনএন/ ২০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল ফিতর পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল ফিতর পালিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শরীয়তপুর, ২০ মার্চ – সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সংগতি রেখে শরীয়তপুর জেলার প্রায় ৩০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে এই ধর্মপ্রাণ মুসল্লিরা একদিন আগেই রোজা ও ঈদ পালন করে আসছেন।সুরেশ্বর দরবার শরিফ কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এ বছরও তারা এই ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন।শুক্রবার সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের বর্তমান পীর সৈয়দ বেলাল নূরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায় প্রখ্যাত সুফি সাধক জান শরিফ শাহ সুরেশ্বরী এই দরবার শরিফ প্রতিষ্ঠা করেন এবং সারা দেশে তার কয়েক লাখ ভক্ত ও অনুসারী রয়েছেন। ১৯২৮ সাল থেকেই এই দরবার শরিফের অনুসারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ পালন করে আসছেন।এর অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ এবং চণ্ডীপুরসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত ২০ হাজার মুসল্লি ঈদুল ফিতর পালন করছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সুরেশ্বর দরবার শরিফে একই সময়ে ভিন্ন দুটি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।এনএন/ ২০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×