হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার বিদেশি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


রিয়াদ, ০৯ অক্টোবর – আবাসন, কর্ম এবং সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ৫২৭ জন অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়া ৫৫ শতাংশই ইয়েমেনি এবং ৪৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে সৌদি আরব ত্যাগ করতে গিয়েও গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। নীতিমালা ভঙ্গ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান এবং চাকরি দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের নীতিমালা লঙ্ঘন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে ৩৬ হাজার ৭১৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৪৯ জন নারী।

আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৯ হাজার ২১৮ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন থেকে ভ্রমণের নথি পাওয়ার জন্য রেফার করা হয়েছিল। ১ হাজার ৭৪৮ জন এই নথি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং ৮ হাজার ৫৮ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা প্রদান করেছে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১০ লাখ রিয়ালের বেশি। এছাড়া সহযোগিতার কাজে ব্যবহৃত পরিবহন ও আবাসনও বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: ঢাকাপোস্ট
এম ইউ/০৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার বিদেশি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার বিদেশি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ০৯ অক্টোবর – আবাসন, কর্ম এবং সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ৫২৭ জন অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়া ৫৫ শতাংশই ইয়েমেনি এবং ৪৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে সৌদি আরব ত্যাগ করতে গিয়েও গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। নীতিমালা ভঙ্গ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান এবং চাকরি দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের নীতিমালা লঙ্ঘন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে ৩৬ হাজার ৭১৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৪৯ জন নারী। আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৯ হাজার ২১৮ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন থেকে ভ্রমণের নথি পাওয়ার জন্য রেফার করা হয়েছিল। ১ হাজার ৭৪৮ জন এই নথি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং ৮ হাজার ৫৮ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা প্রদান করেছে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১০ লাখ রিয়ালের বেশি। এছাড়া সহযোগিতার কাজে ব্যবহৃত পরিবহন ও আবাসনও বাজেয়াপ্ত করা হতে পারে। সূত্র: ঢাকাপোস্টএম ইউ/০৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×