হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে উখিয়ার দুলাল আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি দুলালকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।
বৃহস্পতিবার(২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,গত ১৪ আগস্ট রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়ার নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশোরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের দুদিন পর ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করে।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় র‍্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। গতকাল বৃহস্পতিবার(২০ জানুয়ারি) র‍্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পারে যে, ধর্ষক দুলাল চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে আছে। এ খবরে অভিযানের এক পর্যায়ে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ধর্ষণ মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী রত্নাপালংয়ের রশিদ আহমদের ছেলে মো. দুলাল(৩০) কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলারও আসামী ছিলো
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে উখিয়ার দুলাল আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে উখিয়ার দুলাল আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: উখিয়ার আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি দুলালকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,গত ১৪ আগস্ট রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়ার নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশোরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের দুদিন পর ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করে। তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় র‍্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। গতকাল বৃহস্পতিবার(২০ জানুয়ারি) র‍্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পারে যে, ধর্ষক দুলাল চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে আছে। এ খবরে অভিযানের এক পর্যায়ে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ধর্ষণ মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী রত্নাপালংয়ের রশিদ আহমদের ছেলে মো. দুলাল(৩০) কে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলারও আসামী ছিলো গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×