হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বাস্থ্য ব্যবস্থা এখন মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ১৯ এপ্রিল – বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে মেরামতের অযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা কোনো সাধারণ পদক্ষেপ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।

রোববার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত একটি জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফর

সেমিনারের বিষয় ছিল সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হতো না।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এখন কার্যত মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে কিছু অবশিষ্ট নেই। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়া প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যর্থতার ফল।

বিগত সরকারের সমালোচনা করে ড. মুহিত আরও বলেন, অতীতে দায়িত্ব নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার মাধ্যমে পরিকল্পনা করার নজির ছিল না। তবে বর্তমান সরকার সেই প্রস্তুতি নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে যাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. জিয়া হায়দার, কাজী সাইফুদ্দিন বেন নূর, ড. নাজমুল হাসান এবং ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

স্বাস্থ্য ব্যবস্থা এখন মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বাস্থ্য ব্যবস্থা এখন মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ এপ্রিল – বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে মেরামতের অযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা কোনো সাধারণ পদক্ষেপ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।রোববার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত একটি জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারের বিষয় ছিল সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ।সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হতো না।দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এখন কার্যত মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে কিছু অবশিষ্ট নেই। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়া প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যর্থতার ফল।বিগত সরকারের সমালোচনা করে ড. মুহিত আরও বলেন, অতীতে দায়িত্ব নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার মাধ্যমে পরিকল্পনা করার নজির ছিল না। তবে বর্তমান সরকার সেই প্রস্তুতি নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে যাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. জিয়া হায়দার, কাজী সাইফুদ্দিন বেন নূর, ড. নাজমুল হাসান এবং ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ।এনএন/ ১৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×