হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হজযাত্রীদের বিশেষ ওষুধ বহনে সৌদি আরবের নতুন নিয়ম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


রিয়াদ, ৭ মে – হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ যেমন নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত ওষুধ সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগেভাগে ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দেওয়া আবশ্যক।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিন এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন। আগ্রহী হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের আগে একটি ইলেকট্রনিক ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য রক্ষা এবং পবিত্র স্থানগুলোতে বিশেষ ওষুধের অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজতর করতে এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে এসএফডিএ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হজযাত্রীদের বিশেষ ওষুধ বহনে সৌদি আরবের নতুন নিয়ম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হজযাত্রীদের বিশেষ ওষুধ বহনে সৌদি আরবের নতুন নিয়ম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ৭ মে – হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ যেমন নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত ওষুধ সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগেভাগে ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দেওয়া আবশ্যক।কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিন এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন। আগ্রহী হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের আগে একটি ইলেকট্রনিক ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।সৌদি আরবের স্বাস্থ্য রক্ষা এবং পবিত্র স্থানগুলোতে বিশেষ ওষুধের অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।মূলত হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজতর করতে এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে এসএফডিএ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×