হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যা প্রচেষ্টা ও মারধরের মামলায় রামুর মাদ্রাসা শিক্ষক কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

রামু প্রতিনিধি ::

হত্যা প্রচেষ্টা মামলায় কক্সবাজারে রামুর মাদ্রাসা শিক্ষক মো. জাকারিয়াকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মো. জাকারিয়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, গ্রেফতারকৃত মো. জাকারিয়াসহ ৪ জনকে আসামী করে ২০২৩ সালের ২৮ নভেম্বর রামু থানায় মারধর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা (নং ৬৭১) দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার ফজল কাদেরের স্ত্রী জোলেখা খানম।

বাদি জোলেখা খানম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকে ২নং আসামী মো. জাকারিয়া পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার, ১৯ মার্চ মো. জাকারিয়া কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এসময় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী জোলেখা খানম আরও জানিয়েছেন, এ মামলার অপর ৩ আসামী শফিউল আলম, রহিম উল্লাহ ও নুরুল হাকিম একাধিক মামলায় আটক হয়ে বর্তমানে কারাভোগ করছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যা প্রচেষ্টা ও মারধরের মামলায় রামুর মাদ্রাসা শিক্ষক কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যা প্রচেষ্টা ও মারধরের মামলায় রামুর মাদ্রাসা শিক্ষক কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
Print Image
রামু প্রতিনিধি :: হত্যা প্রচেষ্টা মামলায় কক্সবাজারে রামুর মাদ্রাসা শিক্ষক মো. জাকারিয়াকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মো. জাকারিয়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক। জানা গেছে, গ্রেফতারকৃত মো. জাকারিয়াসহ ৪ জনকে আসামী করে ২০২৩ সালের ২৮ নভেম্বর রামু থানায় মারধর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা (নং ৬৭১) দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার ফজল কাদেরের স্ত্রী জোলেখা খানম। বাদি জোলেখা খানম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকে ২নং আসামী মো. জাকারিয়া পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার, ১৯ মার্চ মো. জাকারিয়া কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এসময় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী জোলেখা খানম আরও জানিয়েছেন, এ মামলার অপর ৩ আসামী শফিউল আলম, রহিম উল্লাহ ও নুরুল হাকিম একাধিক মামলায় আটক হয়ে বর্তমানে কারাভোগ করছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×