হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


হবিগঞ্জ সদর, ৩ এপ্রিল – নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

ডিএমপি জানায়, হেফাজতে নেওয়া ওই কিশোর শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

সিটিটিসি সূত্রে জানা গেছে, ওই কিশোর অনলাইনে জঙ্গি কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিল। সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষে উগ্রবাদী প্রচারণার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজ করত। এছাড়া বোমা তৈরির বিভিন্ন নথিপত্র আদানপ্রদান করত সে।

ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হবিগঞ্জ সদর, ৩ এপ্রিল – নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি।বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ডিএমপি জানায়, হেফাজতে নেওয়া ওই কিশোর শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।সিটিটিসি সূত্রে জানা গেছে, ওই কিশোর অনলাইনে জঙ্গি কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিল। সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষে উগ্রবাদী প্রচারণার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজ করত। এছাড়া বোমা তৈরির বিভিন্ন নথিপত্র আদানপ্রদান করত সে।ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×