হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হবিগঞ্জে বালুর নিচে লুকানো ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন


হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এসব অভিযান পরিচালিত হয়। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পরবর্তীতে পরিত্যক্ত ওই ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই এলাকায় পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে আরও একটি ট্রাক আটক করা হয়। সেখানেও তল্লাশি চালিয়ে বালুর নিচ থেকে একই কৌশলে লুকানো বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আমদানী করা এসব পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হবিগঞ্জে বালুর নিচে লুকানো ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হবিগঞ্জে বালুর নিচে লুকানো ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এসব অভিযান পরিচালিত হয়। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে পরিত্যক্ত ওই ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই এলাকায় পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে আরও একটি ট্রাক আটক করা হয়। সেখানেও তল্লাশি চালিয়ে বালুর নিচ থেকে একই কৌশলে লুকানো বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আমদানী করা এসব পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×