হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন


কক্সবাজার , ৯ মার্চ – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ঢালাওভাবে মব জাস্টিস হিসেবে আখ্যায়িত করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক ক্ষেত্রে সেগুলো কেবলই বিচ্ছিন্ন অপরাধ।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অন্যদিকে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে এই তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়েও সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতের যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার , ৯ মার্চ – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ঢালাওভাবে মব জাস্টিস হিসেবে আখ্যায়িত করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক ক্ষেত্রে সেগুলো কেবলই বিচ্ছিন্ন অপরাধ।সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।অন্যদিকে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে এই তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়েও সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতের যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে।এনএন/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×