হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ মার্চ – রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এহসান হোসেন রুমি (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র।

দুর্ঘটনায় মো. ফাতিন (২২) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি নটর ডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ মার্চ – রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এহসান হোসেন রুমি (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। দুর্ঘটনায় মো. ফাতিন (২২) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি নটর ডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৯ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×