হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামজাদের অভিষেক ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


হ্যানয়, ২৬ মার্চ – আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। তবে বিরতির পর রক্ষণভাগে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হন হামজা চৌধুরীরা।

ম্যাচের ৮ মিনিটেই সেট পিস থেকে ভিয়েতনামের পক্ষে গোলের খাতা খোলেন তুয়ান হাই। এর ৯ মিনিট পর এনগুয়েন হোয়াংয়ের একটি শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে নেন দো দুই মাহন। বিরতির আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে ৫-৩-২ ফরমেশনে মাঠে নামে। এই কৌশলে ভিয়েতনামের আক্রমণগুলো তারা বেশ ভালোভাবে রুখে দেয়। বিরতির পর ৫২ মিনিটে রাফায়েলসন শ্রাবণকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।

৬০ মিনিটে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের একটি শট ব্লক করে স্বাগতিকরা। ৬৯ মিনিটে খুয়াত ফন খাংয়ের শট গোলবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে তপু জুনিয়রের দারুণ ব্লকে রাফায়েলসন আবারও গোলবঞ্চিত হন। শেষ দিকে দো হোয়াংয়ের একটি শটও বারে লাগলে আর ব্যবধান বাড়াতে পারেনি ভিয়েতনাম।

আগামী চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা চৌধুরীসহ মোট পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। হামজা ছাড়া অন্য প্রবাসী খেলোয়াড়রা হলেন সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামজাদের অভিষেক ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামজাদের অভিষেক ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] হ্যানয়, ২৬ মার্চ – আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। তবে বিরতির পর রক্ষণভাগে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হন হামজা চৌধুরীরা।ম্যাচের ৮ মিনিটেই সেট পিস থেকে ভিয়েতনামের পক্ষে গোলের খাতা খোলেন তুয়ান হাই। এর ৯ মিনিট পর এনগুয়েন হোয়াংয়ের একটি শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে নেন দো দুই মাহন। বিরতির আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন।প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে ৫-৩-২ ফরমেশনে মাঠে নামে। এই কৌশলে ভিয়েতনামের আক্রমণগুলো তারা বেশ ভালোভাবে রুখে দেয়। বিরতির পর ৫২ মিনিটে রাফায়েলসন শ্রাবণকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।৬০ মিনিটে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের একটি শট ব্লক করে স্বাগতিকরা। ৬৯ মিনিটে খুয়াত ফন খাংয়ের শট গোলবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে তপু জুনিয়রের দারুণ ব্লকে রাফায়েলসন আবারও গোলবঞ্চিত হন। শেষ দিকে দো হোয়াংয়ের একটি শটও বারে লাগলে আর ব্যবধান বাড়াতে পারেনি ভিয়েতনাম।আগামী চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা চৌধুরীসহ মোট পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। হামজা ছাড়া অন্য প্রবাসী খেলোয়াড়রা হলেন সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×