জেরুজালেম, ০৪ নভেম্বর – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে ‘দৃঢ়প্রতিজ্ঞ’।
সোমবার (৩ নভেম্বর) ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ফরাষী সংবাদমাধ্যম এএফপি।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এরদোয়ান বলেন, দেখা যাচ্ছে, হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ। মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিন পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া।
এএফপির প্রতিবেদনে বলা হয়, তুর্কি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এসেছে, যখন তুরস্ক গাজা ইস্যুতে আলোচনার জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অক্টোবরের ১০ তারিখে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই বৈঠক হচ্ছে। বৈঠকটি ইস্তাম্বুলের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। কয়েক ঘণ্টা পর এক যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন