হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসনাত ও মঞ্জুরুলের বিরুদ্ধে একে অপরের মনোনয়ন বাতিলের আবেদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মধ্যে মনোনয়ন বাতিল নিয়ে পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন। একই সময়ে হাসনাত আব্দুল্লাহও মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আবেদন জমা দেন।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল আবেদন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ শুনানি গ্রহণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসি সূত্রে আরও জানা গেছে, কুমিল্লা-৪ আসনের পাশাপাশি দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও একাধিক আপত্তি উত্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে এসব শুনানি গ্রহণ করা হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হাসনাত ও মঞ্জুরুলের বিরুদ্ধে একে অপরের মনোনয়ন বাতিলের আবেদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসনাত ও মঞ্জুরুলের বিরুদ্ধে একে অপরের মনোনয়ন বাতিলের আবেদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মধ্যে মনোনয়ন বাতিল নিয়ে পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন। একই সময়ে হাসনাত আব্দুল্লাহও মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আবেদন জমা দেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল আবেদন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ শুনানি গ্রহণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।ইসি সূত্রে আরও জানা গেছে, কুমিল্লা-৪ আসনের পাশাপাশি দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও একাধিক আপত্তি উত্থাপন করা হয়েছে।প্রসঙ্গত, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে এসব শুনানি গ্রহণ করা হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×