হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। স্পষ্ট কথা বলার জন‍্য বারবার শিরোনামে এসেছেন। সহজ সত্যি বলে কারও কাছে হয়েছেন প্রিয় আবার আরও কাছে অপ্রিয়। সাম্প্রতিক তার একটি বক্তব্য নিয়েও শুরু হল আলোচনা-সমোলোচনা। হিন্দি ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা। আর তারপর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা।

নাসিরুদ্দিন শাহ বলেন, গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলো বছর পেরিয়ে গেল, বিশেষ কোনও বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

তিনি আরও বলেন, হিন্দুস্তানি খাবার সর্বত্র প্রশংসা পায়, কারণ তার গুণগত মান ভালো। হিন্দি ছবিতে সে রকম কী আছে? এটা ঠিক, সর্বত্র হিন্দি ছবি দেখছেন দর্শক। তারা ছবি দেখে বলেন, তাৎক্ষণিক প্রশংসা করেন কিন্তু কিছুদিন পরেই সেই ছবি দেখে বোর ফিল করেন। কারণ ছবিগুলোর মধ্যে আসলে কিচ্ছু নেই।

বলিউডের সিনেমা নিয়ে হতাশ নাসিরুদ্দিন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন। তিনি বলেন, প্রতি বছর অনেকগুলো হিন্দি ছবি মুক্তি পায়। কোনোটি আবার ভালো ব‍্যবসাও করে। কিন্তু বাণিজ্যিকভাবে সফল মানেই এই নয় যে, সিনেমা গুণমানের দিক থেকে ভালো।

কিছুদিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নীচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নীচে পড়েছে। দুটোর পার্থক্য আছে।

আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। স্পষ্ট কথা বলার জন‍্য বারবার শিরোনামে এসেছেন। সহজ সত্যি বলে কারও কাছে হয়েছেন প্রিয় আবার আরও কাছে অপ্রিয়। সাম্প্রতিক তার একটি বক্তব্য নিয়েও শুরু হল আলোচনা-সমোলোচনা। হিন্দি ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা। আর তারপর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা। নাসিরুদ্দিন শাহ বলেন, গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলো বছর পেরিয়ে গেল, বিশেষ কোনও বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি। তিনি আরও বলেন, হিন্দুস্তানি খাবার সর্বত্র প্রশংসা পায়, কারণ তার গুণগত মান ভালো। হিন্দি ছবিতে সে রকম কী আছে? এটা ঠিক, সর্বত্র হিন্দি ছবি দেখছেন দর্শক। তারা ছবি দেখে বলেন, তাৎক্ষণিক প্রশংসা করেন কিন্তু কিছুদিন পরেই সেই ছবি দেখে বোর ফিল করেন। কারণ ছবিগুলোর মধ্যে আসলে কিচ্ছু নেই। বলিউডের সিনেমা নিয়ে হতাশ নাসিরুদ্দিন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন। তিনি বলেন, প্রতি বছর অনেকগুলো হিন্দি ছবি মুক্তি পায়। কোনোটি আবার ভালো ব‍্যবসাও করে। কিন্তু বাণিজ্যিকভাবে সফল মানেই এই নয় যে, সিনেমা গুণমানের দিক থেকে ভালো। কিছুদিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নীচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নীচে পড়েছে। দুটোর পার্থক্য আছে। আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×