হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হোটেল সী আলিফ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন




কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে হোটেল মোটেল জোনের কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

নিহতদের মধ্যে একজনের নাম সুমা দে (৩৫)। তবে মেয়ের নাম জানা যায়নি। মেয়ের বয়স আনুমানিক ১ থেকে দেড় বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
সী আলিফ হোটেলের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। ১৭ ফেব্রুয়ারী তাদের রুম ছাড়ার কথা ছিলো। সেই হিসেবে সকাল সাড়ে ১১ টায় কর্মচারী শাখাওয়াত ওই রুমে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর মরদেহ পড়ে রয়েছে।
কর্মচারী শাখাওয়াত জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়া পরে ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখেন নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয় তারা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নাম্বার কক্ষে উঠেছিলেন। হোটেল কক্ষ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী এবং বাকি দুই সন্তান লাপাত্তা।
কেনো, কি কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখার জন্য সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

হোটেল সী আলিফ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হোটেল সী আলিফ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে হোটেল মোটেল জোনের কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের নাম সুমা দে (৩৫)। তবে মেয়ের নাম জানা যায়নি। মেয়ের বয়স আনুমানিক ১ থেকে দেড় বছর হবে বলে ধারণা করছে পুলিশ।সী আলিফ হোটেলের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। ১৭ ফেব্রুয়ারী তাদের রুম ছাড়ার কথা ছিলো। সেই হিসেবে সকাল সাড়ে ১১ টায় কর্মচারী শাখাওয়াত ওই রুমে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর মরদেহ পড়ে রয়েছে।কর্মচারী শাখাওয়াত জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়া পরে ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখেন নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয় তারা।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নাম্বার কক্ষে উঠেছিলেন। হোটেল কক্ষ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী এবং বাকি দুই সন্তান লাপাত্তা।কেনো, কি কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখার জন্য সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×